1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

বিবৃতি অগ্রহণযোগ্য

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ডিসেম্বর, ২০১২
  • ২০৫ Time View

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, বিশ্বব্যাংকের ঢাকা অফিসের এ বিবৃতি অগ্রহণযোগ্য ও বিভ্রান্তিকর। অর্থমন্ত্রী শনিবার বিকালে সিলেটের জিন্দাবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের কাছে এই ক্ষোভ প্রকাশ করেন। এ সময় মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক কিংবা সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। সব কিছু আলোচনার পর্যায়ে রয়েছে। সরকার ও বিশ্বব্যাংক এ বিষয়ে কোন কথা না বললেও এই ফাঁকে বিশ্বব্যাংকের ঢাকা অফিস যা করেছে তা দালালি ছাড়া আর কিছুই নয়। এ সময় তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের ঢাকা অফিস বিবৃতি দিয়ে অন্যায় কাজ করছে, এটা নিন্দনীয়। এর আগে জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এর আগে তিনি নগরীর শাহী ঈদগাহ এলাকায় শাহমীর (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে উন্নয়নে উদারতার পরিচয় দিয়েছে। শিক্ষিত জাতি গড়ার মাধ্যমে আলোকিত সিলেট গড়া সম্ভব বলে জানান মন্ত্রী। অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক খান মো. বিলাল, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, সিটি কাউন্সিলর জামাল আহমদ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ