1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

বিজ্ঞাপন নিয়ে সানি লিওনের সাফাই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫
  • ২৬৪ Time View

কনডমের বিতর্কিত বিজ্ঞাপন বিষয়ে আবারও মুখ খুললেন সানি লিওন। ভারতের ইংরেজি 10দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সানি লিওন দাবি করেন, ‘কন্ডমের বিজ্ঞাপনটি করে তিনি কোনো ভুল করেননি। কারণ এর মাধ্যমে তিনি নিরাপদ যৌন মিলনের বিষয়টি প্রচার করেছেন।’
ওই সাক্ষাৎকারে সানি লিওন বলেন, ‘আমি নিরাপদ যৌন মিলন ও অনিচ্ছাকৃত গর্ভধারণ বিষয়ে লোকজনকে সচেতন করছি। সন্তান না চাইলে যৌন মিলনের সময় কনডম ব্যবহার অন্যান্য পদ্ধতির চেয়ে ভাল কারণ এটি নারীর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে না। এতে খারাপের কিছু দেখি না আমি।’
‘ম্যানফোর্স’ নামের ওই কনডমের বিজ্ঞাপনটি প্রচারের পরপরই ভারতজুড়ে তীব্র আপত্তি উঠে এর বিরুদ্ধে। ধর্ষণ বেড়ে যাওয়ার পেছনে সানি লিওনের এমন উত্তেজক ভূমিকায় অভিনয়কে দায়ী করে অনেকেই বিজ্ঞাপনটি নিষিদ্ধের দাবি জানান তখন। রাজনৈতিক দল সিপিআইয়ের কৃষক শাখার নেতা অতুল কুমার অঞ্জন বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্তসহ অনেক নামকরা ব্যক্তিই ছিলেন অভিযোগকারীর তালিকায়। অশ্লীলতা ছড়ানোর অভিযোগও উঠেছিল সানির বিরুদ্ধে।
সমালোচনা ও অভিযোগ বিষয়ে সানি লিওন তখন বলেন, ‘ক্ষমতাশালী লোকেরা নিজেদের কাজ ঠিকমতো করেন না। অথচ আমাকে নিয়ে ভেবে সময় নষ্ট করেন। এদের জন্য আমার কষ্ট হয়।’ বিজ্ঞাপনের বিরুদ্ধে আনা অভিযোগের আইনি সুরাহা অবশ্য এখনো হয়নি।
৩৪ বছর বয়সী সানি লিওন রিয়েলিটি শো ‘বিগ বস’ এর মাধ্যমে সাধারণ্যে পরিচিতি পান। ২০১২ সালে ‘জিসিম-২’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সানি লিওন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ