1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

বিজ্ঞানী মাকসুদুল আলমের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪
  • ১০০ Time View

maksudulপাটের জীবন রহস্য আবিষ্কারক বাংলাদেশের বিজ্ঞানী মাকসুদুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। বাংলাদেশ সময় রবিবার ভোরে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কুইন্স মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞানী মাকসুদুল আলম লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। তিনি ২১ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাকসুদুল আলমকে যুক্তরাষ্ট্রে দাফন করা হবে।

প্রসঙ্গত, এই বিজ্ঞানী ১৯৫৪ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে রাশিয়ার মস্কো বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে এমএস ডিগ্রি লাভ করেন।

১৯৮২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। এরপর, ১৯৮৭ সালে জার্মানির ম্যাঙ প্লাঙ্ক ইনস্টিটিউট থেকে বায়োকেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

২০১০ সালে পাটের জীবনরহস্য উন্মোচন করে দেশে-বিদেশে সাড়া ফেলে দেন এই বিজ্ঞানী। বিশ্বের ৩টি ফসল, ৪টি জীবাণুসহ ১৯টি জীবের জীবনরহস্য উন্মোচনের নেতৃত্বে ছিলেন মাকসুদুল আলম। সবশেষ মাকসুদুল আলম যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ