1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরে পাচ্ছে সংসদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০১৪
  • ১০০ Time View

বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফেরাতে সংবিধানের ষোড়শ সংশোধন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।image_94799_0

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে এ অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুঁইঞা সাংবাদিকদের এ বিষয়ে অবগত করেন।
সংশোধিত আইনের খসড়ার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রপতি এবং সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের অনুমতি ছাড়া সুপ্রিম কোর্টের কোনো বিচারককে অপসারণ করা যাবে না।
মন্ত্রিসভা বৈঠকে নীতিগত অনুমোদন পাওয়ার পর বিধি অনুযায়ী আইনের খসড়া যাবে সংসদীয় স্থায়ী কমিটিতে। এরপর দশম সংসদের তৃতীয় অধিবেশনেই এ-সংক্রান্ত  বিল উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। আইনটি সংসদে পাস হলে সংবিধানে ষোড়শ সংশোধন অন্তর্ভুক্ত হবে।
১৯৭২ এর মূল সংবিধানে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ছিল। পঞ্চম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসক জিয়াউর রহমান তা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে তুলে দেন। ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের অনেক রদবদল করা হলেও ৯৬ অনুচ্ছেদের ওই ধারাটি ফিরিয়ে আনা হয়নি।
তবে সম্প্রতি বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সরকারের কাছে সুপারিশ করে আইন কমিশন। তার ভিত্তিতেই ফের সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় সরকার। যার খসড়া উঠলো মন্ত্রিসভায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ