1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

বিগ বসের পারিশ্রমিক নিয়ে সালমান খানের রেকর্ড!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০৫ Time View

জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’র উপস্থাপক হিসেবে দর্শকদের মন জয় করে নিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। যার ফলে উপস্থাপক হিসেবে আয়োজকদের পছন্দও সালমানকে।

নিজের এই চাহিদাকে যথাযোগ্য মূল্যায়নও করেন এই অভিনেতা। সেই প্রমাণ দিতেই যেন শুরুর অপেক্ষায় থাকা ‘বিগ বস-১১’র উপস্থাপনার জন্য আকাশচুম্বী পারিশ্রমিক চেয়েছেন সালমান।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ‘বিগ বস-১১’র প্রতিটি এপিসোড উপস্থাপনার জন্য ১১ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন সাল্লু মিয়া। আর হিসাব অনুযায়ী এই শো চলাকালীন সময়ের প্রতি সপ্তাহে সালমানের আয় দাঁড়াবে ২২ কোটি রুপিতে। এমন খবর শুনে দর্শকরা চমকালেও চমকাননি অনুষ্ঠানের আয়োজকরা।

তারা জানান, গত মৌসুমে সালমানকে প্রতি এপিসোডের জন্য ৮ কোটি রুপি দেয়া হয়েছে। তাই এবার ১১ কোটি রুপি দিতে হলেও আপত্তি নেই তাদের।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় টিভি রিয়েলিটি শোয়ের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া তারকা হতে যাচ্ছেন সালমান খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ