1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের

বিএনপি ভোট ছাড়া ধাক্কা দিয়ে ক্ষমতায় যেতে চায় : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ৫৪ Time View

বিএনপি ভোটে না গিয়ে বিশৃঙ্খলা করে আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, কারণ বিএনপি ভালো করেই জানে জনগণ তাদের ভোট দেবে না।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা যুবলীগের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি শুধু ক্ষমতা চায়। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কী করবে? আবারও গ্রেনেড হামলা করবে, মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারবে। তারা শুধু রাস্তাঘাটে মিছিল করে, ভাঙচুর করে, গাড়ি পোড়ায়, ইটপাটকেল মারে।

তিনি বলেন, করোনাভাইরাসের ব্যয়বহুল চিকিৎসা প্রধানমন্ত্রী সবাইকে বিনামূল্যে দিয়েছেন। একেকজন ব্যক্তির পেছনে টিকার জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ