1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ১৮২ Time View

বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারসহ ছয় নেতাকর্মীকে চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  নগর পুলিশের সহকারী কমিশনার (কতোয়ালি) মির্জা সায়েম মাহমুদ জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে নাসিমন ভবনে চট্টগ্রাম বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

akbar

গ্রেপ্তার বাকি পাঁচজন হলেন- গোলাম আকবরের ব্যক্তিগত সহকারী অর্জুন দাশ, উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জসমি উদ্দিন চৌধুরী, মহানগর যুবদলের নেতা ইয়াছিন চৌধুরী ও যুবদলকর্মী শাজাহান ফকির এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা খোরশেদ আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম আকবর নেতাকর্মীদের নিয়ে অবরোধের সমর্থনে মিছিল করতে করতে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এ সময় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

বিরোধী দলের অবরোধের দ্বিতীয় দিন চট্টগ্রামের আলমাস সিনেমার মোড়ে অটোরিকশায় আগুন এবং এর আগে চকবাজার থানা ভাংচুরে দুটি মামলায় গোলাম আকবরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে সহকারী কমিশনার জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ