1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ৩১ অক্টোবর টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতা-কর্মীদের করতালি টিভিতে যত খেলা, টেস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, মাঠে আর্সেনাল ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান ৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

বিএনপির লবিস্ট নিয়োগ রাষ্ট্রদ্রোহিতার শামিল : শেখ পরশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৮ Time View

দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করে বিএনপির গোপন ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

শেখ ফজলে শামস পরশ বলেন, সম্প্রতি বিএনপির অপরাজনীতির নিদর্শন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যেটা আমাদের সবাইকে ব্যথিত করেছে। সেটা হলো দেশের টাকা পাচার করে বিদেশে লবিস্ট নিয়োগ করার যে আলামত বেড়িয়ে এসেছে সেটা খুবই নিকৃষ্ট মানের রাজনীতি। প্রথমত দেশের টাকা বিদেশে পাচার করা বে-আইনি অপরাধ, তারপর সেই টাকা আবার দেশের বিরুদ্ধে ব্যবহার করা, দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা। আমি আশা করেছিলাম তারা রাষ্ট্র ও সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য বুঝে। আমি ব্যথিত হলেও বিস্মিত হইনি। কারণ এটা তাদের পুরোনো অভ্যাস। এর আগেও খালেদা জিয়াও বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন। রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদের অভিযোগ থাকতে পারে কিন্তু দেশের বিরুদ্ধে তাদের এ গোপন ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমি মনে করি তাদের এদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে।

পরশ বলেন, ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলনের মাস। এ মাসটি আমাদের স্মরণ করিয়ে দেয়, কীভাবে এক ঝাঁক তরুণ-যুবসমাজ মাতৃভাষার জন্য সর্বোচ্চ আত্মাহুতি দিয়েছিলেন ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে। মাতৃভাষা আমাদের পরিচয়, আমাদের সত্তা, আমাদের সংস্কৃতির বাহক।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনায় ইতোমধ্যেই প্রমাণ করেছে যুবলীগ শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনার উদ্দেশ্য দেশের খেটে খাওয়া মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, পেট ভরে ভাত খাবে, রাতে শান্তিতে ঘুমাবে। করোনা মহামারিতে কাজ করে যাচ্ছে যুবলীগের প্রতিটি নেতাকর্মী।

ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, মো. মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ