1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

বিএনপির পাঁচ নেতাকে গ্রেপ্তার নয় : হাইকোর্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪
  • ১৩১ Time View

বিএনপির পাঁচ নেতাকে হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া  এই পাঁচ নেতাকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবেনা। এরা হলেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন।

হয়রানি ও গ্রেপ্তারের আশঙ্কা থেকে করা পৃথক রিটের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।

আদালতে তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। সহায়তা করেন আইনজীবী আনোয়ারুল ইসলাম এবং এ কে এম এহসানুল রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ