1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

বিএনপির অপকৌশল কখনোই সফল হবে না : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০১৭
  • ৭১ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসল ভিশনের বিপরীতে নকল ভিশন দাঁড় করিয়ে আগামী নির্বাচনে বিএনপি’র লোক দেখানোর অপকৌশল কখনোই সফল হবে না।
আজ মঙ্গলবার মৌলভীবাজার জুড়ী উপজেলায় নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভার পর বন্যা উপদ্রুত হাকালুকি হাওর এলাকার দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, হাওরাঞ্চলে কৃষকদের আগামী বোরো ফসল ঘরে না উঠা পর্যন্ত ত্রাণ বিতরণসহ সকল সাহায্য অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত ৬ হাজার পরিবারকে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে প্রতি মাসে দেয়া হবে।
পরে সেতুমন্ত্রী হাকালুকি হাওরের আরো কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বড়লেখার হাকালুকি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন ও ত্রাণ বিতরন করেন।
এ সময় জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশফাকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ