1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ৩১ অক্টোবর টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতা-কর্মীদের করতালি টিভিতে যত খেলা, টেস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, মাঠে আর্সেনাল ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান ৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

বিএনপিকে ধন্যবাদ দিলেন ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৬২ Time View

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়কে শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

এমসয় সেতুমন্ত্রী বলেন, বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক তারা জনগণের মন জয় করতে পারেনি, তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকায় ধন্যবাদ জানিয়ে বলেন, অতীতের মতো এবার তারা মাঝপথ থেকে সরে যায়নি।

ওবায়দুল কাদের বিজয়ী মেয়র ও কাউন্সিলর, চট্টগ্রামের জনগণসহ নির্বাচনসংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় ওবায়দুল কাদের দেশের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সংশয়মুক্ত হয়ে এবং কোনো প্রকার অপপ্রচারে কান না দিয়ে করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে লক্ষ্মীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণকাজ ভার্চুয়ালি উদ্বোধন করেন।

লক্ষ্মীপুরের প্রায় সব সড়ক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন চৌমুহনী হতে লক্ষ্মীপুর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করা আর সেটি করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে।

কুমিল্লা-লাকসাম-চৌমুহনী চার লেন, ফেনী-নোয়াখালী-সোনাপুর মহাসড়ক চার লেনের কাজ চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে না আনলে যতই উন্নয়ন করা হোক না, কোনো লাভ হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সড়কে জরুরিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

সড়ক নির্মাণে কাজের মান কোনোভাবেই খারাপ করা যাবে না টেকসই ও মানসম্মত কাজ করতে হবে বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের যে মহাযজ্ঞ চলছে তার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের যে পথচলা, তা এগিয়ে নিতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ওবায়দুল কাদের বলেন, নিজ নিজ অবস্থান থেকে সততা, কর্মনিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ সত্যিকার অর্থেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা রূপান্তর হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও দলের নেতাকর্মীদের হুঁশিয়ার দিয়ে বলেন, দল করলে দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।

দলের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ যারা করবে তাদের দল থেকে বের করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দশটা উন্নয়নকাজ ম্লান হয়ে যায় একটা খারাপ কাজের জন্য, কাজেই কাউকে ছাড় দেওয়া যাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যেই অপরাধ করবে; তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, নোয়াখালীর রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।

তিনি নেতাকর্মীদের সততার পতাকা হাতে নিয়ে সততার সুনামে ফিরে আসারও জোর আহ্বান জানান।

নমিনেশনের জন্য দলকে ক্ষতি না করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয়প্রধান শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ আস্থা রাখতে হবে। ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ