1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

বিইআরসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ১০৮ Time View

এলপিজি গ্যাসের দাম পুননির্ধারণে আদালতের আদেশ প্রতিপালন না করায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ১৫ ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন। গত ২৫ আগস্ট বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চ এক মাসের মধ্যে দাম নির্ধারণ করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছিল।

ভোক্তা অধিকার সংস্থা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সম্পূরক আবেদনের প্রেক্ষিতে আদালত এ রুল জারি করেন। আদালতে ক্যাবের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষে ছিলেন সৈয়দ মাহসিব হোসেন।

আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বার্তা২৪.কম-কে বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও এলপিজি (সিলিন্ডার) গ্যাসের দাম আমাদের দেশে কমছে না বরং বেড়েই চলেছে। অথচ আইনই কমিশনকে ক্ষমতা দিয়েছে মূল্য নির্ধারণের জন্য। কিন্তু কমিশনের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কোনো কাজ করেনি। আদালত নির্দেশ প্রতিপালন না করে বরং তারা আদালত অবমাননা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ