1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

বায়তুল মোকাররমের সামনে হেফাজতের সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬১ Time View

রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পূর্বঘোষিত মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররমের সামনে হেফাজতের সমাবেশ চলছে।

সোমবার বেলা ১১টায় সমাবেশ শুরু হয়েছে। দলে দলে বিভিন্ন অঞ্চল থেকে সমাবেশে যোগ দিয়েছেন হেফাজতের নেতাকর্মীরা।

hefajot-1

সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রী আপনি দেখে যান আরাকান স্বাধীন করার জন্য লাখ লাখ মুসলমান প্রস্তুত রয়েছে। আর কোনো রোহিঙ্গার জীবন হুমকির মুখে পড়তে দেয়া হবে না। অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। আমরা আরাকানে যুদ্ধ করতে প্রস্তুত। অস্ত্র দিন নইলে কূটনীতিক পদ্ধতিতে মিয়ানমারকে নির্যাতন বন্ধে বাধ্য করুন।

তিনি আরও বলেন, ১৯৪৮ সাল থেকে মিয়ানমারে সামরিক জান্তারা অনেক মুসলমানের রক্ত ঝরেছে। অনেক নির্যাতন চলেছে। এত দিনের নির্যাতন নিপীড়ন আর সহ্য করা হবে না। এখন সময় এসেছে প্রতিবাদের। বাংলাদেশের প্রত্যেকটি মুফতি, ওলামা মাশায়েখ ঐক্যমতে পৌঁছেছেন যে মিয়ানমারের বিরুদ্ধে জিহাদ ফরজ হয়ে গেছে।

hefajot-1

সমাবেশ ও দূতাবাস ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করছেন নুর হোসেন কাসেমি।

সমাবেশে উপস্থিত আছেন ঢাকা মহানগরীর সহ-সভাপতি আব্দুর রব ইউসুফী, হেফাজতের ঢাকা মহানগরের নায়েবে আমীর হযরত মাওলানা মাহবুবুল হক, সহ-সভাপতি আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈশা সাহিদি, হেফাজতের ইসলামের নেতা ও মিরপুর জামেয়া ইমদাদিয়া মাদ্রাসার মুহতামিম আবু তাহের জিহাদি, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জোনায়েদ আল হাবিব, ঢাকা মহানগরের সহসভাপতি মুজিবুর রহমান, আজিজুল হক, ও নুরুল ইসলাম জেহাদি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ