1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮’ ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯
  • ৫০ Time View

বাংলা সাহিত্যে অনন্য অবদান রাখায় ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮’-এ ভূষিত হয়েছেন চার জন। এরা হলেন কবি কাজী রোজী, কথাসাহিত্যিক মোহিত কামাল, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং সাহিত্যিক আফসান চৌধুরী।

২৭ জানুয়ারি, সোমবার বিকেলে বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ চার জনের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেবেন।

বাংলা একাডেমির মহাপরিচালক জানান, দশটি বিভাগের মধ্যে এ বছর চারটি বিভাগ, অর্থাৎ কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ ও গবেষণা এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য শাখায় পুরস্কার দেওয়া হচ্ছে।

কবিতায় পুরস্কার পাচ্ছেন কবি কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আফসান চৌধুরী পাচ্ছেন এই পুরস্কার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ