1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মিথের ঘাড়ের চোট নিয়ে সন্দেহ ও ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাখ্যা পালিয়ে যুক্তরাষ্ট্রে বলসোনারো, নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা ফের শান্তি আলোচনা শুরুর সম্ভাবনায় কমল তেলের দাম জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ব্যাংক বন্ধ যেসব এলাকায় এক দিনে এক লাখ গাছের চারা রোপণ, চট্টগ্রামে সবুজ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে দক্ষ জনশক্তি গড়ায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাষ্ট্রে নেমে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ বলে দাবি বোলসোনারোর

বাংলাদেশ-শ্রীলংকার টেস্ট সিরিজের সূচি প্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৬১ Time View

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ আগেই চূড়ান্ত ছিল। বাকি ছিল শুধু সূচি ও ভেন্যু। এবার তাও ঘোষণা করা হলো। দুটি টেস্ট ম্যাচ হবে এক ভেন্যুতেই। ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে টেস্ট দুটি। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ।

শ্রীলংকা ক্রিকেট শুক্রবার (১৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি ঘোষণা করে। দুই টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও আছে। ১৭ ও ১৮ এপ্রিল নিজেদের মধ্যেই দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। কলম্বো শহরের কাছে কাতুনায়েকের সিএমসিজি মাঠে হবে ম্যাচটি।

নিউজিল্যান্ড থেকে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরবে টাইগাররা। এর পর আইসিসি টেস্ট চ্যাপিয়নশিপের আওতাভুক্ত সিরিজটি খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কায় যাবে তারা। পৌঁছে ৩ দিন কলম্বোয় টিম হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের। এর পর জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে চলবে সিরিজ।

শ্রীলংকায় প্রথম টেস্ট ২১-২৫ এপ্রিল, আর দ্বিতীয় টেস্ট হবে ২৯ এপ্রিল থেকে ০৩ মে। দুটো ম্যাচই হবে ক্যান্ডির পালেকেল্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

উল্লেখ্য, শ্রীলংকায় বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় টাইগাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ