1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২
  • ২১৬ Time View

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন নির্মল চন্দ্র ভক্ত। তিনি এর আগে কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক হিনেবে দায়িত্ব পালন করছিলেন।

নির্মল চন্দ্র ভক্ত ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিজ্ঞানে (মৎস্য) এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি এমএসএস (অর্থনীতি) ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিপ্লোমা করেন।

নির্মল ভক্ত বাংলাদেশ জুওলজিক্যাল সোসাইটি ও বাংলাদেশ ইকনোমিক অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। তিনি বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ, ব্যাংক পরিদর্শন, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগসহ মতিঝিল, বগুড়া, বরিশাল, রাজশাহী এবং সিলেট অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ