1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

বাংলাদেশ দলে যোগ দিলেন নতুন কোচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মালিবোংওয়ে মাকেতা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে এরই মধ্যে আরব আমিরাতে দলে যোগ দিয়েছেন তিনি। শুরুর দিনই ছিল মাকেতার জন্মদিন। নতুন যাত্রার জন্য দারুণ এক্সাইটেড এই কোচ।

মূলত আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে চোখ রেখেই মাকেতাকে দলে ভিড়িয়েছে বিসিবি। কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে হবে বিশ্বকাপ, যে কারণে স্বদেশি হিসেবে তার সবকিছু চেনা জানা।

বাংলাদেশ টিমে যোগ দিয়ে মাকেতা বলছিলেন, ‘দারুণ এক্সাইটিং। যখনই আমি সুযোগ পেলাম, আমি দলের সাথে যোগ দেওয়ার জন্য দারুণ এক্সাইটেড ছিলাম। প্লেয়ারদের সাথে, কোচদের সাথে দেখা করতে দারুণ রোমাঞ্চ কাজ করছিল। এখন সবার সাথে দেখা হয়েছে। আশা করি এখানে আমার যাত্রাটা দারুণ রোমাঞ্চে ভরপুর হবে। আমি অনেক এক্সাইটেড।’

মাকেতা আরও বলছেন, ‘আমার জন্মদিনের দিনই দলের সাথে যোগ দেওয়ার ব্যাপারটি বিশেষ কিছু ছিল। এখানে আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি অনেকদিন ধরেই কোচিং করাচ্ছি। ভিন্ন ধাঁচের সংস্কৃতিতে কাজ করতে পারার সুযোগ পাওয়াটা দুর্দান্ত ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমাকে এমন সময়ে আনা হয়েছে যখন দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার এসেছে। দলে যোগ দেওয়ার জন্য দারুণ এক্সাইটিং সময়।’

দলের অনুশীলন নিয়ে মাকেতা জানালেন, ‘প্রথম অনুশীলন ছিল, অনেক গরম এখানে। ছেলেরা নিজেদের কাজটা ভালোভাবেই করেছে। বেশ অনুপ্রেরণাদায়ক ছিল। ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। তারাও চড়াও হয়েছে। বডি ল্যাঙ্গুয়েজ বা সব দিক দিয়েই। প্রথম অনুশীলন দারুণ ইম্প্রেসিভ ছিল। উপভোগ করেছি, দারুণ উপভোগ করেছি।’

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | বিজনেস বাংলাদেশ.কম.বিডি

ইমেইল : biznessbangladesh@gmail.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ