1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ম্যাচ অফিসিয়াল কারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View

কিছুদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সেই হতাশা পেছনে ফেলে এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট লড়াইয়ের জন্য ম্যাচ রেফারি ও আম্পায়ারদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর ঢাকার মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেটে মাঠে গড়াবে দ্বিতীয় এবং শেষ টেস্ট।

আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, দুই ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ভারতের প্রকাশ ভাট। প্রথম টেস্টে মাঠের দুই আম্পায়ার হিসেবে থাকবেন নীতিন মেনন ও স্যাম নোগাজস্কি। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের তানভীর আহমেদ। ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের মধ্য দিয়েই দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ লড়াই শুরু করবে।

সিরিজের দ্বিতীয় টেস্টে আম্পায়ারদের দায়িত্বে কিছুটা পরিবর্তন থাকছে। ৫ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রকাশ ভাট। মাঠের আম্পায়ার থাকবেন নীতিন মেনন ও আসিফ ইয়াকুব। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন স্যাম নোগাজস্কি এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মোরশেদ আলী খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ