1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ১৯৪ Time View

বিদেশি নাগরিক ও কূটনীতিকদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এক as6tgydasসপ্তাহের ব্যবধানে দুই বিদেশি নিহত হওয়ায় এবং তাদের মৃত্যুর সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস-এর সম্পৃক্ততা রয়েছে সন্দেহে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হল। বাংলাদেশে এবারই প্রথম বিদেশি নাগরিকদের ওপর এভাবে আক্রমণ হয়েছে। সেই সঙ্গে আইএস জানিয়েছে, ভবিষ্যতে এমন আরো বেশ কিছু আক্রমণ চালানো হবে। এই বিষয়গুলোকে সামনে রেখেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিদেশি নাগরিক ও কূটনীতিকদের বাসা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য বাড়তি ফোর্স নিয়োগ করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানায় ডেপুটি কমিশনার মুনতাসিরুল ইসলাম। তবে এখনও এই হত্যাকাণ্ড আইএস’র বলে মনে করছে না পুলিশ। গত দুই বছরে জঙ্গি সংগঠনটির মাত্র দুইজন সদস্যকে পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে। তারা দেশে আইএস’র পক্ষে জঙ্গি নিয়োগের জন্য এসেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ