1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

বাংলাদেশে আরও বিনিয়োগ করতে যুক্তরাজ্যের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৩ Time View

বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে যুক্তরাজ্যের প্রতি রাষ্ট্রপতি আবদুল হামিদ আহ্বান জানিয়েছেন । যুক্তরাজ্যে বসবাসকারী ও অনাবাসী বাংলাদেশিদেরকে দেশে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। এছাড়া বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দেশের পক্ষে ‘শুভেচ্ছা দূত’ হিসেবে বিদেশে কাজ করার জন্যও অনাবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

যুক্তরাজ্যের পাঁচ সদস্যবিশিষ্ট লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ (এলইবি) দলের প্রতিনিধিরা বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নুল আবেদীন বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।

প্রতিনিধিদলে নেতৃত্ব দেন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ড. রূপা হক, এমপি। সদস্যদের মধ্যে ছিলেন সাবেক কাউন্সিলর খলিল কাজী ওবিই, লন্ডন টি এঞ্জেসের প্রধান নির্বাহী অলিউর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ