1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

বসুরহাটে সহিংসতার ঘটনায় ৯৮ জনের নামে পুলিশের মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৫০ Time View

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে। মামলায় দেড়শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পুলিশের কাজে বাধা, পুলিশকে আহত করা, রাস্তায় ব্যারিকেড দেয়া ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করায় উপ-পরিদর্শক (এসআই) জাকির বাদী হয়ে বুধবার (১০ মার্চ) কোম্পানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত সিএনজিচালক আলাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে এখনো (দুপুর ২টা) পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে বসুরহাটে আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ