1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

বর্তমান সরকার নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলছেন : রেলপথ মন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৭৬ Time View

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথমন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলছেন। নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে বিধবা ভাতাসহ বিভিন্ন প্রকার ভাতা প্রদান করা হচ্ছে, যাদের বাড়ি নাই তাদের বাড়ি করে দেওয়া, ছেলে মেয়েদের উপবৃত্তির টাকা প্রদান করা হচ্ছে।
রেলপথমন্ত্রী আরো বলেন, নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষক প্রদান করে তাদের কর্মসংস্থান তৈরী করে দেওয়া হচ্ছে। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগের আয়োজনে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ আনোয়ার বেগমের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি।
উপজেলা যুব মহিলালীগের সভাপতি গুলশানআরা পাপড়ী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলি মনিরা আকতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রবিউল আলম সাবুলসহ জেলা ও উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ