1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বরিশালে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ১৩৪ Time View

তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার লক্ষে বরিশাল নগরীতে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তালুকদার মো. ইউনুস এমপি।

বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে মেলার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল শাখা সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসান।

এতে বিশেষ অতিথি ছিলেন, মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, সনাকের সহ-সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন এবং সনাক বরিশালের সাবেক সভাপতি অধ্যাপক এম. মোয়াজ্জেম হোসেন।

উদ্বোধনী সভার আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন অতিথিরা। অশ্বিনী কুমার হলের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। দুই দিনব্যাপী তথ্য মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সনাক বরিশালের সদস্য সাইফুর রহমান মিরন বলেন, দুইদিন ব্যাপী মেলায় সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পোস্ট অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরাকারি প্রতিষ্ঠান ও সংগঠনের ১৮টি স্টল স্থান পেয়েছে।

আগামীকাল মঙ্গলবার (২১ মার্চ) তথ্য মেলার সমাপনী দিনের অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন, বিভাগীয় কমিশনার মো. গাউস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. আক্তার হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ