1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের

ফের লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৫২ Time View

লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে ফের মনোনীত হয়েছেন সাদ হারিরি। পদত্যাগের এক বছরের মাথায় আবারও তিনি সরকার গঠনের দায়িত্ব পেলেন। আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট এ মনোনয়নের কথা নিশ্চিত করেছেন। সংসদের অধিকাংশ সদস্য তার মনোনয়নের পক্ষে ভোট দিয়েছেন।

সরকার গঠন করতে সফল হলে এটি হবে তার চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন। জনগণের বিক্ষোভের মুখে গত বছরের ২৯ অক্টোবর পদত্যাগ করেছিলেন হারিরি। প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর হারিরি দ্রুত সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, তার সরকার দেশের সংস্কার ও অর্থনীতির ধসে পড়া ঠেকাবে।

নতুন সরকার গঠনে সমঝোতার জন্য কয়েক সপ্তাহের রাজনৈতিক উত্থান-পতনের পর হারিরিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর সাদ হারিরি বলেছেন, তিনি নির্দলীয় মন্ত্রিসভা গঠন করবেন।

বৈরুত বন্দরে ব্যাপক বিস্ফোরণের পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান হাসান দিয়াব। এর পর সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয় মোস্তফা আদিবকে। কিন্তু তিনি গত সেপ্টেম্বরে সরকার গঠনের প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ