1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি সিনেমা এলেই কি হলগুলো বাঁচবে স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫ জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-জাপান সম্পর্ককে যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি করার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় জাপান ও বাংলাদেশের বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে

ফের মমতার জয়জয়কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৭১ Time View

ফের জয়জয়কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা সিটি করপোরেশন ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই শুধু নয়, কার্যত বিরোধী শিবিরকে অস্তিত্বহীন করে দিয়েছে মমতার দল তৃণমূল কংগ্রেস।

১৪৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১৩৩টিতে জয় নিশ্চিত করেছে। বিজেপি ৩, বামফ্রন্ট ৩ এবং নির্দলীয় প্রার্থীরা এগিয়ে রয়েছেন ৪টি ওয়ার্ডে।

সকাল থেকে কলকাতার ১২টি গণনা কেন্দ্রের বাইরে ছিল উৎসুক তৃণমূল কর্মীদের ভিড়। প্রত্যাশা মতোই দিন এগিয়ে যাওয়ার সাথে সাথে জয়ের সংখ্যাটাও বাড়তে থাকায় খুশি তৃণমূল সমর্থকরা।

এবার প্রায় এক তরফা ভোটে কলকাতা সিটি করপোরেশনেও নিজেদের আধিপত্য ধরে রেখে বিরোধীদের অস্তিত্বহীন করে দিলেন তৃণমূল নেত্রী। আর তাই জয় নিশ্চিত হওয়ায় কালীঘাটে নিজের বাড়িতে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রথম বার দাঁড়িয়েই জয়ী তৃণমূলের অনেক প্রার্থী। ভোটের ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, কলকাতার প্রায় ৮২ শতাংশ মানুষই এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। বাকি ৮ শতাংশ ভোট পেয়েছে বিরোধী বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট। তবে এবারের ভোট প্রাপ্তির হার বলছে, কলকাতায় বিজেপির ভোট কমেছে, বেড়েছে বামফ্রন্টের ভোট।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে বিজেপিকে চরম ধাক্কা দিয়ে তৃতীয়বারের মতো জয় পেয়েছিল মমতার দল তৃণমূল কংগ্রেস। এরপর ৭ বিধান সভা উপ-নির্বাচনেও বিরোধীকে ছন্নছাড়া করে জয় ছিনিয়ে নেন মমতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ