1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ফেনসিডিল উদ্ধারে গিয়ে বোমা বিস্ফোরণে পুলিশসহ আহত ৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুন, ২০১২
  • ২২৮ Time View

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে ফোনসিডিল উদ্ধার করতে গিয়ে শক্তিশালী বোমা বিস্ফোরণে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই)আব্দুল আলীমসহ ৭ জন আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার যদিবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মতিন সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, এসআই আব্দুল আলীম, কনস্টেল রাশেদুল, এনামুল (১০), বিপ্লব (১৩), আজিবর (১৪), সাগর ও সাল্টু।

হাসপাতালে ভর্তি পুলিশসহ ৬ জনের মধ্যে বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবাইদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশপুর উপজেলার যদিবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মতিন সরদারের বাড়িতে ফেনসিডিল উদ্ধারে অভিযান চালানো হয়।

এ সময় ঘরের মধ্যে ফেনসিডিলের কার্টুন নাড়াচাড়া করতেই একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই গোয়েন্দা পুলিশের এক এসআইসহ ৭ জন আহত হন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ।

গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল থেকে ১টি তাজা বোমা ও ১২ কার্টুনে রাখা ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

এ ব্যাপারে মহেশপুর থানায় এখনও কোনো মামলা হয়নি বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) তাজুল ইসলাম জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ