1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি সিনেমা এলেই কি হলগুলো বাঁচবে স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫ জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-জাপান সম্পর্ককে যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি করার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় জাপান ও বাংলাদেশের বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে

প্রয়াত হলেন যশ চোপড়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ অক্টোবর, ২০১২
  • ১৭৩ Time View

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

রোববার মুম্বাইর লীলাবতী হাসপাতালে তার মৃত্যু হয়।

সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর যশ চোপড়াকে হাসপাতালে ভর্তি করা হয়। শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাবারও কথা ছিল বলে জানা গেছে।

যশ চোপড়ার সর্বশেষ (২২তম) পরিচালিত চলচ্চিত্র ‘যাব তাক হ্যায় জান’ আগামী দিওয়ালিতে (১৪ নভেম্বর) মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুষ্কা শর্মা অভিনয় করেছেন।

গত সেপ্টেম্বরেই চলচ্চিত্র নির্মাণ থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন প্রবীণ এ নির্মাতা। ১৯৩২ সালের ২৭ সেপ্টেম্বর অবিভক্ত ভারতের লাহোরে জন্মগ্রহণ করেন যশ চোপড়া। ১৯৫৯ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ছবি ‘ধুল কা ফুল’। পরবর্তী সময়ে ‘ওয়াক্ত’, ‘ইত্তেফাক’, ‘দিওয়ার’, ‘কালা পাথর’, ‘সিলসিলা’, ‘চাঁদনি’, ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বির-জারা’ ছাড়াও মোট ২২টি ছবি পরিচালনা করেন তিনি।

কাজের স্বীকৃতি হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন পদ্মভূষণ খেতাবপ্রাপ্ত এই গুণী নির্মাতা। এ ছাড়া ফ্রান্সের লিজিয়ন অব অনার, পুসান চলচ্চিত্র উত্সব থেকে এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার, ফিল্মফেয়ার, আইফা, দাদা সাহেব ফালকে, কিশোর কুমার পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন যশ চোপড়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ