1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ৩১ অক্টোবর টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতা-কর্মীদের করতালি টিভিতে যত খেলা, টেস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, মাঠে আর্সেনাল ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান ৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

‘প্রেম আমার ২’ ছবির ট্রেলার প্রকাশ পেলো

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯
  • ১০৩ Time View

‘এবার শুরু হবে রাজা-রানি, রোমিও-জুলিয়েট কিংবা লাইলি-মজনুর কাহিনি’; ধারাবর্ণনায় এই কথা দিয়ে শুরু ‘প্রেম আমার ২’ ছবির ট্রেলার। শুক্রবার (০৪ জানুয়ারি) প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। এই ছবির আরেক প্রযোজক কলকাতার পরিচালক রাজ চক্রবর্তী। তার পরিচালিত ‘প্রেম আমার’-এর (২০০৯) পরের পর্ব বলা হচ্ছে নতুন ছবিটিকে।

ট্রেলারে জানা গেছে, বাংলাদেশের অভিনেত্রী পূজা চেরির চরিত্রের নাম অপূর্বা। অদ্রিত আছেন জয় চরিত্রে। অপূর্বার প্রেমে মশগুল সৌম্য হিসেবে দেখা যাবে সৌরভ দাসকে। তবে অপূর্বা ভালোবাসে জয়কে। ত্রিভুজ প্রেম, সম্পর্কের টানাপোড়েন ও সংঘাত নিয়েই সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য।

ট্রেলারে পূজা চেরির ঝলমলে উপস্থিতি চোখে পড়ার মতো। উচ্ছ্বল এক তরুণীর চরিত্রে বাঁধভাঙা আনন্দে মেতে থাকে সে। ট্রেলারে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালে ‘প্রেম আমার’ মুক্তির ১০ বছর পর এক নতুন প্রেমের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘প্রেম আমার ২’। এটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর সহকারী বিদুলা ভট্টাচার্য্য।

‘প্রেম আমার ২’ ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা, মুনসহ কলকাতার বেশ কয়েকজন অভিনয়শিল্পী। কয়েকদিন আগে পোস্টার প্রকাশের সঙ্গে ঘোষণা করা হয়, ছবিটির সিনেমা হলে আসবে আগামী ২৫ জানুয়ারি।

পূজা চেরি ও অদ্রিত এর আগে জাজ মাল্টিমিডিয়া ও রাজ চক্রবর্তীর যৌথ প্রযোজনায় নির্মিত ‘নূর জাহান’ ছবিতে জুটি বাঁধেন। মালয়ালাম ছবি ‘সাইরাত’ অবলম্বনে এটি পরিচালনা করেন রাজ চক্রবর্তীর আরেক সহকারী অভিমন্যু মুখার্জি।

পূজা চেরি এ নিয়ে চারটি চলচ্চিত্রে কাজ করলেন। অন্য দুটি হলো ‘পোড়ামন ২’ ও ‘দহন’। এগুলো মুক্তি পায় গত বছর। দুটিতেই তার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ