1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

প্রেমিকাকে গুলির কারণ- অন্য যুবকের সাথে ঘনিষ্ঠতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫৪ Time View

ভারতের দক্ষিণ পরগনার সোনারপুরে অন্য যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে পূজা নামের এক তরুণীকে গুলি করেছে তার প্রেমিক।

পূজার প্রেমিক সৌমেনের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। সম্প্রতি টালিগঞ্জের এক যুবকের সঙ্গে পূজা সম্পর্কে জড়ালে সৌমেনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অন্য যুবকের সঙ্গে পূজার সম্পর্কের কথা জানার পর প্রেমিকাকে হুমকি দেওয়া শুরু করে সৌমেন। প্রেমিকার বাড়িতে গিয়েও শাসিয়ে আসেন।

জানা যায়, গত বুধবার রাত ৯টায় থেকে বাড়ি ফিরছিল পূজা। সেসময় আচমকা বাইকে দুই যুবক তার সামনে আসে। প্রথমে কথা কাটাকাটি, পরে ওই দুই যুবকের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পূজার। সেই সময়ই একজন পকেট থেকে পিস্তল বের করে পূজার মাথায় গুলি করেন।

রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন পূজা। স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনতে পেয়ে বাইরে এসে রক্তাক্ত অবস্থায় পূজাকে উদ্ধার করেন।

পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পূজাকে। এ ঘটনার পর সৌমেনকে গ্রেপ্তার করা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ