1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৪৬ Time View

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আগামী ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতি এই নির্দেশনা পাঠানো হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম চলমান রাখার স্বার্থে সাতটি নির্দেশনা অনুসরণ করে ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফেব্রুয়ারি মাসের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তিচ্ছু শিশুদের কোনো ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না।

এতে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সব শিশুকে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভর্তিচ্ছু শিশুদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যাদি রেজিস্ট্রারে লিখে রেখে সংশ্নিষ্ট শ্রেণিতে ভর্তি করতে হবে।

বিভিন্ন সময় জারি করা স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারের নির্দেশনা অনুসরণ করে শিশুদের ভর্তি নিশ্চিত করতে হবে। অসুস্থ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং সন্তান-সম্ভবা শিক্ষিকাদের বিদ্যালয়ে উপস্থিত থেকে বিরত রাখতে হবে। অসুস্থ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ে না আসার জন্য অভিভাবকদের অনুরোধ করতে হবে। অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, কভিড-১৯ এর কারণে বেসরকারি কিন্ডারগার্টেন বা স্কুল বন্ধ হয়ে যাওয়ায় যেসব শিক্ষার্থী বিদ্যালয়বিহীন হয়ে পড়েছে তাদের সবাইকে সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি ব্যবস্থা করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ