1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

প্রস্তুত সমাবেশের মঞ্চ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩
  • ১৫২ Time View

18dalবিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দুপুর ৩ টার থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের কথা থাকলেও, দুপুর ২ টার কিছু আগে থেকেই নেতা কর্মীরা বিভিন্ন এলাকা থেকে ব্যানার সহকারে মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হতে শুরু করেছে।

বৃহস্পতিবার সমাবেশ উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে দুইটি খোলা ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

মঞ্চকে ঘিরে জাতীয়তাবাদী ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, কর্মজীবীদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে সমাবেশ স্থলে এসে যোগ দিয়েছেন। এছাড়া মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে এখনো সমাবেশ স্থলে আসছেন নেতাকর্মীরা।

অস্থায়ী মঞ্চের দুপাশে নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি দাবি করে বিভিন্ন প্লেকার্ড লাগানো হয়েছে। এছাড়াও নিরপেক্ষ র্নিদলীয় তত্ত্বাবধায়ক সরাকরের পুনঃবহালের দাবির পাশাপাশি বিএনপির বিভিন্ন নেতাকর্মীর মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন জাতীয়তাবাদী নেতাকর্মীরা।

সমাবেশস্থলে ইতোমধ্যে এসে পৌঁছেছেন মুগ্ধা থানা স্বেচ্ছাসেবক দল, কদমতলী থানা ছাত্রদল, শাহজাহানপুর থানা ছাত্রদল, শাহাবাগ থানা ছাত্রদলসহ দলটির ছাত্র সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ড ভিত্তিক নেতাকর্মীরা।

তত্ত্বাবধায়ক ইস্যুর পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, আব্দুস ছালাম, সৈদয় মোয়াজ্জেম হোসেন আলালসহ জাতীয় নেতৃবৃন্দের বাসায় ‘হামলা ও গুলি বর্ষণের’ নিন্দা জানিয়ে প্লেকার্ড ও ব্যানার বহন করছেন দলীয় নেতাকর্মীরা।

তবে সমাবেশস্থলে এখনো জামায়াত ইসলামী বাংলাদেশ এবং এর ছাত্র সংগঠন শিবিরের নেতাকর্মীদের দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ