1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রবল বর্ষণে নাইজারে ১৪ ও আইভরিকোস্টে ১১ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ১৭০ Time View

চলতি সপ্তাহে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বাড়ি ধসে নাইজারে অন্তত ১৪ জন ও আইভরি কোস্টে ১১ জনের মৃত্যু হয়েছে। নাইজারে নিহতদের অধিকাংশই শিশু। শুক্রবার জাতিসংঘ ও স্থানীয় কর্মকর্তারা একথা জানান।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক কার্যালয় ওসিএইচএ জানায়, নাইজারের রাজধানী নাইমেইতে ভবন ধসে ১৪ জন মারা গেছে। এই ঘটনায় আরো চারজন নিখোঁজ রয়েছে। চলতি সপ্তাহের গোড়ার দিকে নয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আইভরি কোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানে শুক্রবার বৃষ্টিপাতের কারণে মৃতের সংখ্যা আট থেকে বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এখানে একজন নিখোঁজ এবং ভূমিধস ও বন্যায় কয়েকশ’ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
পশ্চিম আফ্রিকায় বর্ষা মৌসুম তিন থেকে চারমাস স্থায়ী থাকে। এ সময় আবিদজানের পার্বত্যাঞ্চলে প্রায়ই প্রাণহানি ও ব্যাপক ক্ষতি হয়।
২০১৪ সালে এখানে ৩৯ জন ও গত বছর ১৬ জনের মৃত্যু হয়।
নাইজারে এ সপ্তাহের বৃষ্টিপাতে ৩৫০টি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং তিন হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।
গত বছর দেশটিতে বন্যায় অর্ধশত লোক প্রাণ হারায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ