1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

প্রতিমন্ত্রীর নামে কলেজে শতভাগ ফেল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ১২৭ Time View

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ৪টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। এর মধ্যে মাগুরায় প্রতিমন্ত্রীর নামে প্রতিষ্ঠিত বীরেন শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজও রয়েছে।

এবারের এইচএসসি ফলাফলের চিত্র তুলে ধরে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এ তথ্য জানান। পাশাপাশি এই বোর্ড থেকে মোট ৪১টি প্রতিষ্ঠানের সবাই এইচএসসি উত্তীর্ণ হয়েছে।

তথ্য অনুযায়ী, মাগুরার মহম্মদপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের নামে প্রতিষ্ঠিত বীরেন শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় ৬ জন শিক্ষার্থী অংশ নেয়। কিন্তু এদের কেউই উত্তীর্ণ হয়নি। মাগুরার দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী কলেজ থেকেও ৪ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে। এছাড়া ঝিনাইদহের ডিজিপিএল মডেল কলেজ থেকে ৩ জন এবং মেহেরপুরের মরকা জাগরণ কলেজ থেকে ২ জন এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ হলেও কেউই উত্তীর্ণ হতে পারেনি।

বীরেন শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান জানান, এবার তার কলেজ থেকে ৪ জন নিয়মিত ও ২ জন অনিয়মিত শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। কিন্তু এদের সবাই ইংরেজিতে অনুত্তীর্ণ হয়েছে।

তিনি উল্লেখ করেন, এই কলেজিয়েট স্কুলটি নতুন হওয়ায় দরিদ্র এবং দুর্বল শিক্ষার্থীরাই এখানে ভর্তি হয়। আর প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। উপরন্তু শিক্ষার্থীদের যাবতীয় খরচ শিক্ষকদেরই বহন করতে হয়। গতবছর তাদের উচ্চ মাধ্যমিকে প্রথম ব্যাচে দু’জন পরীক্ষা দিয়েছিল। এদের একজন উত্তীর্ণ হয়েছিল। এ বছর ফলাফল খারাপ হলেও আগামী বছর ভালো ফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ