1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

প্রতিটি রাজনৈতিক আন্দোলনে রক্ত দিয়েছে ছাত্রলীগ: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৭৭ Time View

ছাত্রলীগ দেশের প্রতিটি রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিল বলেই বহু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি।

পরে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, তখন ছাত্রলীগ নেতারা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের কাছে এসেই সকল দিক নির্দেশনা নিয়ে যেতেন।’

পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ উন্নতি করতে পারে, সেটা যারা মেনে নিতে পারেননি, তারাই এখনও চক্রান্ত করছে বলেও জানান প্রধানমন্ত্রী। করোনা মহামারি ও সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের যে আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল জিয়াউর রহমান সেই আদর্শকেই ধ্বংস করেছিল। জিয়াউর রহমান ছাত্রলীগের নেতাদের তার দলে টানতেন। না হলে তাদের গুম করা হতো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। সারাবিশ্ব বাংলাদেশকে ভিন্নভাবে দেখে। করোনার কারণে হয়ত আমরা একটু থমকে গেছি।’

ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের ভূমিকা উল্লেখ করে সংগঠনের এই অভিভাবক বলেন, ‘যে কোনো আন্দোলন সফল করতে সংগঠন দরকার। ছাত্রলীগ যে কোনো আন্দোলনেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বৈশ্বিক এই মহামারির মধ্যে ছাত্রলীগ দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের ভূমিকাকে উজ্জ্বল করেছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ