1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ

পৌর নির্বাচন পেছানোর দাবিতে ইসিতে বিএনপি প্রতিনিধিদল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
  • ১১০ Time View

260নতুন তফসিল ঘোষণা করে পৌরসভা নির্বাচন ১৫ দিন পেছানোর দাবিতে আনুষ্ঠানিক চিঠি দিতে নির্বাচন কমিশনে গেছেন বিএনপির একটি প্রতিনিধিদল। শনিবার দুপুর ১২টার দিকে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ইসিতে যায়।

প্রতিনিধি দলে আছেন- বিএনপির সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু, ও স্বেচ্ছাসেবক দলের নেতা আমিনুল ইসলাম প্রমুখ।

জানা যায়, ইসির সঙ্গে তারা বেশ কিছু বিষয় আলোচনা করবেন। তার মধ্যে রয়েছে, নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন ১৫ দিন পিছিয়ে দেওয়া, যৌথ বাহিনীর নামে গণগ্রেফতার বন্ধ এবং  নেতা-কর্মীদের মুক্তি, নির্বাচনের আগে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি, ভুঁইফোঁড় সংগঠনগুলোকে নির্বাচনী পর্যবেক্ষক না বানানো, লেভেল  প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অপেক্ষায় থাকা ৫০ লাখ ভোটারের ভোট দেওয়ার সুযোগ  দেওয়া।

এদিকে পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের অনানুষ্ঠানিক প্রক্রিয়া কয়েকদিন ধরেই চলছে বিএনপিতে। দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা এখন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে।

তবে দলটি মনে করছে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই তাড়াহুড়া করে তফসিল ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচনী প্রস্তুতির জন্য কিছুটা সময় চায় দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ