1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

পোপের এ সফরে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তির সুবাতাস প্রবাহিত হবে : রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
  • ৭৫ Time View

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরের ফলে কেবল খ্রিস্টান সম্প্রদায় নয় বরং সকল ধর্মের মানুষের মধ্যে সাম্য, ঐক্য, সম্প্রীতি ও শান্তির সুবাতাস প্রবাহিত হবে।
৩০ নভেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের আগমন উপলক্ষে গতকাল এক বাণীতে তিনি এ কথা বলেন।
পোপ ফ্রান্সিস-এর বাংলাদেশে আগমনকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জাতিতে জাতিতে যখন সংঘাত, পারস্পরিক অবিশ্বাস তখন সম্প্রীতি ও শান্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাপূত পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর একটি স্মরণীয় ঘটনা। তিনি বলেন, বাংলাদেশে বসবাসরত খ্রিস্টানগণ দেশের আর্থ-সামাজিক ও জনহিতকর কাজে অবদান রেখে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, মানবসেবার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সমবায় সমিতির মাধ্যমে কর্মসংস্থান ও দারিদ্র্যদূরীকরণে তাদের অবদান প্রশংসনীয়।
আবদুল হামিদ বলেন, বাংলাদেশ আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মের মানুষ অত্যন্ত জাঁকজমকের সাথে নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ কালোত্তীর্ণ ভাবধারার আলোকে বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সহাবস্থানের যে নিদর্শন স্থাপন করেছে তা বিশ্বব্যাপী সম্প্রীতি ও শান্তির উজ্জ¦ল দৃষ্টান্ত।
তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয় লাভের পর পরই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে যে সব দেশ স্বীকৃতি প্রদান করেছিল ভ্যাটিক্যান তাদের অন্যতম। পোপ ফান্সিসের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে ভ্যাটিক্যান ও বাংলাদেশের মধ্যে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
বাংলাদেশে মহাপূত পোপ ফ্রান্সিসের সফর সফল হোক, রাষ্ট্রপতি এ কামনা করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং ব্যক্তিগত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ