1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

পেশোয়ারে বোমা হামলায় নিহত ২, আহত ২১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মে, ২০১২
  • ১৪১ Time View

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরীতে বোমা ও মর্টার হামলার দুটি পৃথক ঘটনায় দুইজন মারা গেছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২১ ব্যক্তি।নগরীর পুলিশের উদ্ধৃতি দিয়ে এই খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম জানায় শুক্রবার দিবাগত রাতে পেশোয়ারে অবস্থিত আধা সামরিক বাহিনীর হেডকোয়ার্টার লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়। এসময় মর্টারের গোলা লক্ষভ্রষ্ট হয়ে একটি ট্যাক্সিতে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ট্যাক্সির ড্রাইভার নিহত হন বলে জানান স্থানীয় পুলিশ কর্মকর্তা তাহির আইয়ুব। এ সময় মর্টারের ‍আরো দুটি গোলা একটি বাড়ি ও একটি দোকানের ওপর পড়লে আরো চার ব্যক্তি আহত হন।

এদিকে শনিবারও পেশোয়ারে পুলিশকে লক্ষ করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বন্দি বহনকারী একটি পিকআপ ভ্যান ছিলো হামলার লক্ষ। ভ্যানটির পাশেই দূরনিয়ন্ত্রিত বোমাটি বিস্ফোরিত হয় বলে জানায় কর্তৃপক্ষ।

বোমাটির বিস্ফোরণে পুলিশের এক কর্মকর্তা নিহত হওয়ার পাশাপাশি আরো ১৭ ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে একজন নারী ও চার পুলিশ রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

হামলার দায় এখন পর্যন্ত কেই স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে সরকারের বিরুদ্ধে লড়াইরত ইসলামপন্থি যোদ্ধারা এই হামলার সঙ্গে জড়িত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ