1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

পুলিশে ২২টি পদে রদবদল, চার মহানগরে নতুন কমিশনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৮২ Time View

পুলিশের উচ্চ পদে বড় পরিবর্তন এনেছে সরকার। রংপুর ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিসহ ২২টি পদে রদবদল করা হয়েছে। নতুন কমিশনার দেওয়া হয়েছে চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল ও রংপুর মহানগরে।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করেছে। এ ছাড়া আরেক প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৪ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রামের পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।

ঢাকা নৌপুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি থেকে উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া মোল্যা নজরুল ইসলামকে গাজীপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে সম্প্রতি উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া নুরে আলম মিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে রংপুরের নতুন পুলিশ কমিশনার হিসেবে।

আর বরিশাল মহানগরের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো.সাইফুল ইসলাম। যিনি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে সম্প্রতি উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ