1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

পুত্রবধূ পছন্দ হলেই ২০ ক্যারেট হীরা দিবেন শিল্পা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৭১ Time View

ছেলের বয়স মাত্র আট বছর, তাতে কী! ছেলের বিয়ে নিয়ে ভেবে ফেলেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। কী আছে সেই ভাবনায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন বি-টিউনের এ অভিনেত্রী।

জনপ্রিয় ফ্যাশনবিষয়ক সাময়িকী ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্পা শেঠি বলেছেন, ‘আমি সব সময় আমার ছেলেকে বলি, যদি তোমার স্ত্রী আমার পছন্দ হয়, তবে সে আমার কাছ থেকে ২০ ক্যারেট হীরার আংটি উপহার পাবে। আর না হলে তাকে ছোট কিছু উপহার দেওয়া হবে।’

সাক্ষাৎকারে শিল্পা শেঠি আরো জানিয়েছেন, তিনি গয়না কেনার সময় উত্তরাধিকারীর কথা চিন্তা করে কেনেন।

১৯৯৩ সালে শাহরুখ খানের বিপরীতে ‘বাজিগর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন শিল্পা শেঠি। এরপর ৪০টি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড় সিনেমায় অভিনয় করেছেন। শিল্পা প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আগ’ সিনেমায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ