1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ

পালমিরায় প্রাচীন মন্দির গুড়িয়ে দিয়েছে আইএস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
  • ২৩০ Time View

সিরিয়ার পালমিরা নগরের একটি প্রাচীন মন্দির গুড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট আইএস জঙ্গিরা।sfrwsde
দেশটির পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামুন আব্দুল কারিম জানিয়েছেন, বিস্ফোরণে মন্দিরটির বিখ্যাত কয়েকটি রোমান স্তম্ভও ধ্বংস হয়ে গেছে।
বাল শামিন নামে প্রায় দুই হাজার বছরের পুরনো এই মন্দিরটি ছিল জাতিসংঘ স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ।
দেশটির খ্যাতনামা একজন পুরাতাত্ত্বিককে হত্যা করার কয়েক দিনের মধ্যেই পুরাতাত্ত্বিক এই নিদর্শনটি ধ্বংস করা হলো।
পালমিরা শুধু সিরিয়ার জন্যই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্যই এটি গুরুত্বপূর্ণ।
বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, এর একটি অংশ খ্রিষ্টপূর্ব দুই হাজার বছর আগে নির্মিত।
হামলায় মন্দিরের ভেতর পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।
গত মে মাসে পালমিরা শহরের নিয়ন্ত্রণ নেয় আইএস।
সূত্র: বিবিসি বাংলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ