1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

পাচার হওয়া ৬৫ বাংলাদেশি লিবিয়ায় উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ১৯৭ Time View

13বাংলাদেশ থেকে পাচার হওয়া ৬৫ জনকে উদ্ধার করেছে লিবিয়ার পুলিশ। এ ঘটনায় জড়িত থকার দায়ে ৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে। ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস কাউন্সিলর আ স ম আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলো- মানব পাচার চক্রের মূলহোতা রানা ভট্টাচার্য, তার সহযোগী মো. ওলিয়ার রহমান, সুমন শরীফ ও হাফিজুল শেখ।

Libiya

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পাতায় ছবিসহ দেয়া পোস্টে উল্লেখ করা হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় নতুন কর্মীদের এনে তাদের গোডাউনে আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায় করতো বলে অভিযোগ পাওয়া গেছে। নতুন আগতদের মধ্যে কিছু কর্মীকে অবৈধভাবে সাগর পথে ইতালি পাঠানোর কাজেও জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে।

এই প্রমাণের ভিত্তিতে লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী তাদের আস্তানায় ব্যাপক অভিযান চালায় এবং ৬৫ জন নতুন বাংলাদেশি কর্মীকে বন্দিশালা থেকে মুক্ত করতে সক্ষম হয়। সেই অভিযানে ওই চারজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত চারজন লিবিয়ার প্রচলিত আইনে বিচারাধীন রয়েছে।

গত ৩১ অক্টোবর লিবিয়ায় আরো তিন বাংলাদেশি মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার হওয়া তিন ব্যক্তি ছিলেন মনির ভাণ্ডারি, ইমরান ও তাজুল ইসলাম। তারাও লিবিয়ার প্রচলিত আইনে বিচারাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ