1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশি হাইকমিশনারকে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
  • ১৯৯ Time View

1292পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সোহরাব হোসেনকে দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। বুধবার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সোহরাব হোসেনের চুক্তির মেয়াদ আগামী বছরের মাঝামাঝি সময়ে শেষ হওয়ার কথা থাকলেও তাকে আগেই দেশে ফিরতে বলা হয়েছে।

এদিকে, হঠাৎ এ হাইকমিশনারকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে নির্ভরযোগ্য কোনো কারণ জানা যায়নি। তবে ওই সূত্রটি বলছে, পাকিস্তানে নিযুক্ত এ হাইকমিশনারকে অসুস্থতার কারণেই সম্ভবত ফেরত অানা হচ্ছে।

সোহরাব হোসেন ২০১০ সালের জুলাইয়ে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ পান। কয়েক দফায় তার মেয়াদ বাড়ানো হলেও এবারই প্রথম তাকে ফিরে আসতে বলা হয়েছে।

সম্প্রতি দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। কয়েকদিন আগে পাক হাইকমিশনারকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নেয়ার পর বাংলাদেশি হাইকমিশনারকে ফিরে আসার নির্দেশ দেয়া হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ