1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ

পাকিস্তানে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ : সেনা মোতায়েনের সম্ভাবনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৪৯ Time View

পাকিস্তানের রাজধানীতে ইসলামপন্থীদের বিক্ষোভ-সহিংসতা দমাতে রোববার সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে। চলমান এই বিক্ষোভে ইতোমধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে।
এর আগে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের অবস্থান ধর্মঘট ভেঙ্গে দিতে চেষ্টা চালায়। শনিবারের ওই সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে। কয়েক সপ্তাহ ধরে এই ধর্মঘট চলছিল।
খবর এএফপি’র।
বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে যানবাহনে আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে মারে।
শনিবারের ওই সহিংসতায় অন্তত ছয় জন নিহত ও প্রায় ১শ ৯০ জন আহত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার শনিবার সন্ধ্যায় রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যাপ্ত সৈন্য মোতায়েনের অনুমতি দিয়েছে।
উল্লেখ্য, নির্বাচনী শপথ থেকে হজরত মুহাম্মদ (সা.) এর কথা বাদ দিয়ে আইনমন্ত্রী জাহিদ হামিদ ধর্ম অবমাননা (ব্লাসফেমি) করেছেন বলে অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে কট্টরপন্থী ইসলামি সংগঠন তেহরিক-ই-লাব্বাইক এই আন্দোলন চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ