1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ৩১ অক্টোবর টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতা-কর্মীদের করতালি টিভিতে যত খেলা, টেস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, মাঠে আর্সেনাল ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান ৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

পাকিস্তানের চার প্রত্যক্ষদর্শীর কথা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ১০২ Time View

রওশন জামির ১৯৭১ সালে যশোর জেলায় পাকিস্তানের প্রশাসক ছিলেন। পরে পাকিস্তান সরকারের ফেডারেল সেক্রেটারি হিসেবে অবসর নেন। সাংবাদিক তারিক খান ১৯৭১ সালে পেশাগত দায়িত্ব পালন করে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে শেষ কার্গো দিয়ে পাকিস্তানে ফেরত যান। ১৯৭১ সালে মোয়াজ্জেম খান ছিলেন স্কুলছাত্র। বাবা ছিলেন পাকিস্তান সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। ঢাকা ক্যান্টনমেন্ট তাঁরা ছিলেন জেনারেল নিয়াজির প্রতিবেশী। আর তারেক ফাতাহ লেখক ও কলামিস্ট। তাঁরা খুব কাছ থেকে দেখেছেন মুক্তিযুদ্ধকে। মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর কথা তাঁরা বর্ণনা করেছেন। তাঁদের সেই অভিজ্ঞতার কথা নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছেন কানাডাপ্রবাসী নির্মাতা ফুয়াদ চৌধুরী। নাম ‘ক্ষমাহীন নৃশংসতা’।

‘ক্ষমাহীন নৃশংসতা’ প্রামাণ্যচিত্র নিয়ে ফুয়াদ চৌধুরী জানান, এই চার পাকিস্তানির বর্ণনায় উঠে এসেছে বাঙালি জনগোষ্ঠীর ওপর পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ, নিপীড়ন, শোষণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে মিথ্যাচার আর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের দ্বারা সংঘটিত বাঙালি নারী নির্যাতন, ধর্ষণ, গণহত্যা ও লুটপাটের ঘটনা। এসবই রয়েছে প্রামাণ্যচিত্রটিতে।

ফুয়াদ চৌধুরী আরও জানান, এই চার পাকিস্তানি বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন মিডিয়ায় বাঙালি জনগোষ্ঠীর ওপর নির্মম অত্যাচারের কথা প্রতিবাদী কণ্ঠে তুলে ধরেছেন।

প্রামাণ্যচিত্রটি ফুয়াদ চৌধুরী তৈরি করেন ২০১৮ সালে। প্রযোজনা করেছেন আমান উল্লাহ চৌধুরী। জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীপ্ত টিভিতে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘ক্ষমাহীন নৃশংসতা’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ