1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ

পশ্চিমবঙ্গে ভূমিধসে নিহত ২১

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ১৬১ Time View
vumidhosh rindiaভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে অন্তত ২১ জন মারা গেছেন। মঙ্গলবার রাতে কলকাতার থেকে ৬০০ কিলোমিটার উত্তরের দার্জিলিং, কালিম্পং ও মিরিকে এ ভূমিধসের ঘটনা ঘটেছে।
ভূমিধসের পর থেকে পাহাড়ি এলাকাটিতে অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন।
চা বাগান অধ্যুষিত দার্জিলিং, কালিম্পং ও মিরিকে মঙ্গলবার রাত আটটার দিকে প্রবল বর্ষণ শুরু হয়। সাড়া রাত ধরে চলা বর্ষণে দুর্গত এলাকার অনেক স্থানের সঙ্গেই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টেলিযোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হয়েছে। প্রবল বৃষ্টির পর নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা নদীর পানি। ভূমিধসের কারণে শিলিগুড়ি-সিকিম সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
দার্জিলিংয়ের পুলিশ সুপার অমিত পি জাবালজির বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার সকাল পর্যন্ত মিরিকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কালিম্পংয়ে পাঁচ ও দার্জিলিংয়ে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব এলাকার অন্তত একশ’র বেশি ঘরবাড়ি পানির তোড়ে ভেসে গেছে। দুর্গতদের উদ্ধারে সীমান্ত সড়ক সংস্থা (বিআরও) মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ