1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

পল্লবীতে স্বামী খুন : স্ত্রী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬
  • ৯৯ Time View

1641রাজধানীর পল্লবী থানাধীন মিল্লাত বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে সিরাজুল ইসলাম ভুট্টু নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এঘটনায় জড়িত সন্দেহে স্ত্রী সাবিনা ইয়াসমিনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। সোমবার ভোরেএ ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, স্ত্রীর দেয়া খবরে সকালে গিয়ে সিরাজুলের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, নিহত সিরাজুল ইসলাম পেশায় চায়ের দোকানি। পাশাপাশি তিনি বেনারশি শাড়ি তৈরির কাজও করতেন।

স্ত্রীর ভাষ্য মতে, ভোর ৫টার দিকে তিনি বাথরুমে যান। এসময় কে বা কারা এসে এলোপাতাড়ি কুপিয়ে চলে গেছে। এসে দেখেন স্বামী সিরাজুল আর্তনাদ করছেন। পরে পুলিশকে খবর দেন তিনি।

ওসি দাদন ফকির বলেন, স্ত্রীর কথা বিশ্বাসযোগ্য না। বাইরে থেকে দরজা লাগানো। কিন্তু বাড়ির কোনো জানালা বা দরজা ভাঙা দেখা যায় নি।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়াজনিত কারণে খুন হয়ে থাকতে পারে সিরাজজুল। স্বামী হত্যার ঘটনায় তার যোগসাজশ থাকতে পারে সন্দেহে তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্ত্রীর মোবাইলফোন জব্দ করা হয়েছে। সব খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ