1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

পর্তুগালে বিমান দুর্ঘটনায় ৫ জন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১১০ Time View

পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে সোমবার একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন প্রাণ হারায়। সুইস নিবন্ধিত ছোট আকারের এ বিমান সুপার মার্কেটের একটি গুদামঘরে বিধ্বস্ত হলে এ প্রাণহানির ঘটনা ঘটে।
উদ্ধার সংস্থার এক বিবৃতিতে বলা হয়, এ দুর্ঘটনায় বিমানে থাকা চার আরোহীর সকলেই এবং এক ট্রাক চালক নিহত হয়। দুর্ঘটনার সময় এ ট্রাক চালক ওই গুদামঘরেই ছিলো। বিমান আরোহীদের মধ্যে একজন সুইজারল্যান্ডের এবং অপর তিনজন ফরাসি নাগরিক।
এ ঘটনায় আরো তিনজন সামান্য আহত হয়েছে।
সুপার মার্কেটের ওই গুদামঘর রাজধানী লিসবনের কেন্দ্রস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে কাসকাইস এলাকায় অবস্থিত।
পর্তুগিজ সংবাদমাধ্যম জানায়, নিহতদের মধ্যে ওই বিমানের পাইলট, তিন যাত্রী ও এক ট্রাক চালক রয়েছে। পাইলট ফরাসি নাগরিক।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা ও আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকল বাহিনীর ৯০ জন সদস্যকে পাঠানো হয়েছে। বিমান দুর্ঘটনায় পার্শ্ববতী একটি বাড়িরও ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ