1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

পরিস্থিতি নাজুক হলে সারাদেশে আবারও লকডাউন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪৮ Time View

দেশে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে রাজধানীর পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। সংক্রমণের ঊর্ধ্বগামী প্রবণতা বজায় থাকলে সারাদেশে আবারও লকডাউন ঘোষণা হতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারাদেশে আপাতত লকডাউন নয়। তবে পরিস্থিতি যদি নাজুক হয় তাহলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে এ কথা বলেছেন অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।

তিনি আরও বলেন, আমরা আপাতত ঢাকার পার্শ্ববর্তী সাত জেলার সংক্রমণ পরিস্থিতি দেখছি। যদি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারি এবং ঢাকার পরিস্থিতি নাজুক হয়, তা হলে শুরুতে ঢাকাকে লকডাউনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

রোবেদ আমিন বলেন, এখন পর্যন্ত ঢাকায় সংক্রমণের হার খুব বেশি বাড়েনি। তবে যেকোনো সময় এটি বেড়ে যেতে পারে। আমরা আশা করছি ঢাকার আশপাশের সাতটি জেলায় যদি লকডাউন সফল হয় এবং আমরা যদি মানুষের যাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে রাজধানী বা সারাদেশে লকডাউন প্রয়োজন হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ