1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

পদ্মা সেতুর কাজ পেল চীন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০১৪
  • ১৩০ Time View

padma7চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড পদ্মা সেতু নির্মাণের কাজ পেয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তিনি জানান, আগামী তিন সপ্তাহের মধ্যে ক্রয় কমিটি পদ্মা সেতু নির্মাণের জন্য চায়না ব্রিজকে কার্যাদেশ দেবে।

পদ্মা সেতু নির্মাণে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে- ডেইলিম-এল এন্ড টি জেভি, স্যামসাং সি এন্ড টি করপোরেশন ও চায়না মেজর ব্রিজ।

গত ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান তিনটি মূল পদ্মা সেতু নির্মাণের কারিগরি প্রস্তাব জমা দেয়। তিনটি প্রতিষ্ঠানের কারিগরি প্রস্তাবই যোগ্য বিবেচিত হয়। এরপর প্রতিষ্ঠান তিনটির কাছ থেকে আর্থিক প্রস্তাব আহ্বান করা হয়। প্রতিষ্ঠানগুলোর অনুরোধে কয়েক দফা সময় বাড়ানো হয় আর্থিক প্রস্তাব জমা দেয়ার।

সর্বশেষ বর্ধিত সময়ের মধ্যে (২৪ এপ্রিল) একমাত্র কোম্পানি হিসেবে চায়না মেজর ব্রিজ আর্থিক প্রস্তাব জমা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ