1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

পদ্মাসেতু জোড়াতালির নয়, খালেদা জিয়ার রাজনীতিই জোড়াতালির খিচুড়িতন্ত্র : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮
  • ৬২ Time View

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘পদ্মাসেতু জোড়াতালির নয়, খালেদা জিয়ার রাজনীতিই জোড়াতালির খিচুড়িতন্ত্র।’
তিনি বুধবার সন্ধ্যায় ঢাকায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে কেটিভি বাংলা অনলাইন টেলিভিশনের লোগো উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সম্প্রতি পদ্মাসেতুকে জোড়াতালির বলে বিএনপিনেত্রীর মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা আর শেখ হাসিনার স্বপ্নমাখা পদ্মাসেতুর ওপর ভরসা রাখা যায়, কিন্তু তার (খালেদা জিয়া) ওপর ভরসা রাখা যায়না। কারণ, বেগম জিয়া গণতন্ত্রের মুখোশ পরে নির্বাচন বানচাল করতে চান, আগুনযুদ্ধ করেন, জঙ্গি-রাজাকার-জামায়াত পোষেন।’
‘খালেদা জিয়াই বলেছিলেন, শান্তি চুক্তি হলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। আর তারপর সেই ফেনী থেকে নির্বাচন করে সংসদে এসেছিলেন, ফেনী ভারত হয়নি’ উল্লেখ করে তথ্যমন্ত্রী এসময় বলেন, ‘শিগগিরই খালেদা তার কথা ভঙ্গ করে পদ্মাসেতু দিয়ে গাড়ি চালিয়ে এপার ওপার যাবেন, আর যদি তার কথা রাখেন, তবে কোনোদিনও পদ্মাসেতুতে উঠবেন না, নিচ দিয়েই যাবেন।’
ইনু বলেন, ‘বেগম জিয়াই গণতন্ত্র, সামরিকতন্ত্র আর ধর্মতন্ত্রের একটু করে নিয়ে জোড়াতালির খিচুড়িতন্ত্রের ধারক-বাহক। সেকারণেই গণতন্ত্রের রাজনীতিতে তিনি পরিত্যাজ্য’।
তথ্যমন্ত্রী কেটিভি অনলাইনকে অভিনন্দন জানিয়ে বলেন, শিগগিরই অনলাইন ও আইপি টিভি পরিচালনার বিস্তারিত নীতি-পদ্ধতি প্রকাশ করবে সরকার।
অনলাইন টেলিভিশনটির চেয়ারম্যান মোঃ মামুনুর হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক এমপি মকবুল হোসেন সন্টু, কেটিভি অনলাইনের প্রধান উপদেষ্টা সৈয়দ শাহ মুহাম্মদ জুনায়েদ ও উপদেষ্টা মূর্তুজা আলী চৌধুরী সভায় বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ